চট্টগ্রামের হাটহাজারীতে অজ্ঞাত এক ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করেছে মদুনাঘাট পুলিশ ফাঁড়ি। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার শিকারপুর ইউনিয়নের ৩ নং ওয়াডস্থ পূর্ব শিকারপুর গ্রাম থেকে লাশের খন্ডিত অংশগুলো উদ্ধার করা হয়।
সূত্রে জানা যায়, উল্লেখিত ওয়ার্ড এলাকার সৈয়দ ভিটার পেছনে বৈদ্যুতিক খুটির পাশের জমিতে একটি লাশের খন্ডিত অংশ দেখতে পেয়ে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের খণ্ডিত একটি হাত ও দুটি পা পোড়া এবং শরীর থেকে বিচ্ছিন্ন একটি মাথা এবং মেরুদণ্ডের অংশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
মদুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মাসুক মিয়া জানান, উদ্ধার করা লাশের মাথার ডান চোখ নাই, বাম চোখ বন্ধ, ২ কান মাথার সাথে লাগানো, মুখের বিভিন্ন স্থানে এবং নাকে ক্ষত দেখা গেছে। লাশের অংশগুলো পোড়া মনে হয়েছে এবং খন্ডিত অংশগুলো ঘটনাস্থলে ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া গেছে।
জানতে চাইলে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, লাশের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
ইউএন/এমএ