ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ময়মনসিংহে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ১৫ লাখ টাকা লুট
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২২ পিএম
X

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক চাউল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় তার গোডাউনে থাকা প্রায় ১৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। ত্রিশাল উপজেলার বগার বাজার চৌরাস্তা এলাকায় অবস্থিত চাউল ব্যবসায়ী সুশেন চন্দ্র সরকারের গোডাউন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কুপিয়ে তাকে হত্যা করে। হত্যাকাণ্ডের পর গোডাউনে থাকা প্রায় ১৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় তারা।

নিহত সুশেন চন্দ্র সরকার ত্রিশাল উপজেলার সাউদকান্দা গ্রামের মৃত রাসবিহারী সরকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বগার বাজার চৌরাস্তা এলাকায় চাউলের ব্যবসা করে আসছিলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ হত্যাকাণ্ড ও ডাকাতির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ত্রিশাল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এসএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝