কক্সবাজারের টেকনাফে নাফ নদী ব্যবহার করে মায়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার একটি বড় চালান প্রবেশের আগেই তা ব্যর্থ করে দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
সোমবার (৯ ফেব্রুয়ারি) নৌবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া ও নাটমোরা পাড়া পয়েন্টের মধ্যবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৫ লাখ পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের গতিবিধি পর্যবেক্ষণ করে নৌবাহিনীর আভিযানিক দল কৌশলগত অবস্থান গ্রহণ করে এবং ধাওয়া দিয়ে মাদকভর্তি বস্তাসমূহ আটক করে।
পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা বলে জানা গেছে।
টিএন/আরএন