ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
টেকনাফ সীমান্তে গুলিতে আহত শিশু হুজাইফার মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৩ পিএম
X

দেশের আলোচিত টেকনাফ সীমান্তে আরকান আর্মির গুলিতে গুরুতর আহত হয়ে লাইফ সাপোর্টে থাকা শিশু হুজাইফা অবশেষে মারা গেছে। হুজাইফার মা সাবেকুন্নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ১১ জানুয়ারি রোববার সকাল ৯টার দিকে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন থেকে ছোড়া গুলিতে মারাত্মকভাবে আহত হয় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ সীমান্ত এলাকার শিশু হুজাইফা।

আরকান আর্মির ছোড়া গুলি সরাসরি এসে তার গায়ে লাগে। এতে গুলিবিদ্ধ হয়ে শিশুটি মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উখিয়া উপজেলার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য ১৩ জানুয়ারি বিকেলে একটি বিশেষায়িত লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সে বিজিবি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল-এ ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় অবশেষে তার মৃত্যু হয়।

এদিকে শিশু হুজাইফার মৃত্যুতে এলাকায় সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম।

এমটি/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝