ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
টেকনাফে বাস–টমটম সংঘর্ষে নিহত ১
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৪ পিএম
X
Advertisement

কক্সবাজার–টেকনাফ মহাসড়কের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে যাত্রীবাহী মিনিটমটম ও পালকি বাসের মুখোমুখি সংঘর্ষে টমটমচালক নিহত হয়েছেন। এ ঘটনায় পথচারীসহ অন্তত আটজন আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. লালু (৪৫) হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকার বাসিন্দা লোকমান হাকিমের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত মিনিটমটমটির চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারগামী পালকি বাসের সঙ্গে লেদাগামী একটি যাত্রীবাহী মিনিটমটমের মুখোমুখি সংঘর্ষ হয়। মিনিটমটমটিতে চালকসহ মোট ছয়জন যাত্রী ছিলেন। সংঘর্ষে ঘটনাস্থলেই টমটমচালক মো. লালু মারা যান। আহত আটজনকে স্থানীয়রা উদ্ধার করে লেদা আইএমও হাসপাতালে ভর্তি করেন।

পরিচয় নিশ্চিত হওয়া আহতরা হলেন—হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়া এলাকার বাসিন্দা মো. আবদুল্লাহ (৩০), মো. বদিউজ্জামান (৪০), মোসা. ফাতেমা (২০) ও ইসমত আরা (৪০)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, কক্সবাজার–টেকনাফ মহাসড়কে বাস ও যাত্রীবাহী মিনিটমটমের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং পথচারীসহ অন্তত আটজন আহত হয়েছেন। নিহত চালকের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসইউ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement