Tuesday | 2 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Tuesday | 2 June 2026 | Epaper
BREAKING: সন্ধ্যা ৭টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ      প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      

‘কোনও সরকার যেন আর মানুষকে গুম বা হত্যা করতে না পারে, এজন্যই ‘হ্যাঁ-না’ ভোট’

প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৮:২৭ পিএম   (ভিজিট : ১১৩)

জয়পুরহাটে নির্বাচনী মতবিনিময় সভায় উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, “কোনও স্বৈরাচারী সরকার যেন আর মানুষকে গুম বা হত্যা করতে না পারে, এজন্যই ‘হ্যাঁ-না’ ভোট আয়োজন করা হচ্ছে।”

তিনি বলেন, “সংস্কারের অংশ হিসেবে ‘হ্যাঁ-না’ ভোট সরকারের জন্য অপরিহার্য হয়ে পড়েছে। সংস্কারের জন্যই এই সরকার এসেছে, এবং সংস্কারই সরকারের একটি ম্যান্ডেট।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে সোমবার (১৯ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মুক্তিযোদ্ধা বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আল মামুন মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন ডা. আল মামুন, তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সাদিকুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও সাধারণ মানুষের মাঝে গণভোট সচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্রশাসনিক সমন্বয় আরও জোরদার করতে নানা দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।

এসআই/আরএন




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close