ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সুন্দরবনে রিসোর্ট মালিকসহ তিন পর্যটককে অপহরণ করে মুক্তিপণ দাবি
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৯:৪৭ পিএম
X

সুন্দরবনে রিসোর্ট মালিকসহ তিন পর্যটককে অপহরণ করেছে সশস্ত্র বনদস্যু বাহিনী। অপহরণ হওয়া অপর দুজন পর্যটক হলেন সোহেল ও রাজু। 

শুক্রবার বিকালে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী এলাকার কেনুর খাল থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃত দুই পর্যটক রাজধানী ঢাকার বাসিন্দা বলে জানা গেছে।

সুন্দরবনে পর্যটক অপহরণ ঘটনা এটাই প্রথম। এর আগে জেলে, মাওয়ালী, বাওয়ালী অপহরণের ঘটনা ঘটলেও বনদস্যুরা কোন পর্যটককে অপহরণ করেনি বলে বনবিভাগ সূত্রে জানা গেছে।

খুলনা জেলার দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান শনিবার (রাত) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বনবিভাগ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার নারী-পুরুষসহ চারজন পর্যটক ঢাকা থেকে সুন্দরবনে ঘুরতে আসেন। দুপুরে তারা সুন্দরবনের ঢাংমারী এলাকায় অবস্থিত ‘রিসোর্ট গোলকানন’-এ বুকিং নিয়ে রাতযাপনের জন্য অবস্থান নেন।

বিকেলে রিসোর্ট গোলকাননের মালিক শ্রীপতি বাছাড়সহ চারজন পর্যটক একটি নৌকায় চড়ে রিসোর্ট-সংলগ্ন বনের ছোট খালে ভ্রমণে বের হন। এ সময় ওই খাল থেকেই নারীসহ পাঁচজনকে অস্ত্রের মুখে তুলে নেয় সশস্ত্র দস্যুরা। পরে রাতে দুই নারী পর্যটককে রিসোর্টে ফিরিয়ে দেওয়া হলেও রিসোর্ট মালিক ও দুই পুরুষ পর্যটককে জিম্মি করে নিয়ে যায় দস্যুরা।

জিম্মিদের ৪০ লাখ টাকায় মুক্তির বিনিময়ে দস্যুরা মুক্তিপণ দাবি করেছে বলে জানিয়েছেন রিসোর্ট মালিকের ছোট ভাই উত্তম বাছাড়।

জানতে চাইলে সুন্দরবনের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জানান, তিনি অপহরণের বিষয়টি শুনেছেন, তবে কোন দস্যু বাহিনী এ ঘটনার সঙ্গে জড়িত তা নিশ্চিত করে বলতে পারেননি।

এ ঘটনার পর শনিবার সারাদিন রিসোর্ট এলাকায় কোনো ট্যুরিস্ট নৌযান বা পর্যটকের যাতায়াত হয়নি। এতে পর্যটকদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

কোস্ট গার্ড ও বনরক্ষীরা শনিবার সারাদিন তাদেরকে উদ্ধারে অভিযান চালায়। কিন্তু রাত ৯ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহৃতদের উদ্ধার করা যায়নি।

জানতে চাইলে দাকোপ থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, ‘সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিক ও দুই পর্যটককে উদ্ধারে থানা পুলিশ, নৌপুলিশ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান চালাচ্ছে। অপহৃত দুই পর্যটকের নাম মো. সোহেল ও জনি। দুজনই ঢাকার বাসিন্দা।’ 

এসএমএস/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝