ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাংলাদেশকে গোলাম বানানোর ষড়যন্ত্র আবার শুরু হয়েছে: আবদুস সালাম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৭:১০ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশকে গোলাম বানানোর ষড়যন্ত্র আবার শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করুক, সেটিও পাশের একটি রাষ্ট্র চায় না। দেশকে অস্থিতিশীল করার জন্য নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর লালবাগ শাহী মসজিদে ৩১তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আবদুস সালাম বলেন, ‘আজকে আমাদের দেশটাকে নিয়ে সব সময় ষড়যন্ত্র হয়। আপনারা জানেন, আমাদের পাশে একটি রাষ্ট্র আছে। কোনোভাবেই তারা চায় না বাংলাদেশ ভালো থাকুক। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করুক, সেটাও তারা চায় না। তাদের কিছু নেতা ও বাহিনী আছে, যারা এই দেশটাকে গোলাম বানাতে চেয়েছিল। কিন্তু তারা পারেনি। আজকে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে।’

বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদের ওপর নির্যাতন চলছে উল্লেখ করে তিনি বলেন, সারা পৃথিবীতে মুসলমানদের ওপর নির্যাতন চালানোর জন্য বিভিন্ন ধরনের পাঁয়তারা ও প্রচেষ্টা চলছে। এ পরিস্থিতিতে সবাইকে আল্লাহর দরবারে দোয়া করার আহ্বান জানান তিনি।

ইসলামের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না উল্লেখ করে আবদুস সালাম বলেন, ‘আমরা জানি, আল্লাহর সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ধর্ম ইসলাম। কেউ হাজার চেষ্টা করুক, ইসলামের অগ্রযাত্রাকে নত করতে পারবে না।’

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ও আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে বাংলাদেশে এ ধরনের আয়োজন আরও ভালোভাবে করতে হবে। এ জন্য সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্যের প্রসঙ্গ টেনে আবদুস সালাম বলেন, তিনি সব সময় এ ধরনের কাজের সঙ্গে রয়েছেন। ভবিষ্যতে এ ধরনের যেকোনো আয়োজনে তাঁকে ডাকলে তিনি পাশে থাকবেন। অনুষ্ঠানের প্রয়োজনে যেকোনো সহযোগিতার প্রয়োজন হলেও তাঁকে জানানোর আহ্বান জানান তিনি।

-টিএস
Advertisement
Loading...
Loading...
Advertisement
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝