আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার সকাল ১০টায় অনুষ্ঠেয় এ সংলাপে দলটির পক্ষে অংশ নেবেন যুগ্ম মহাসচিব শাহ ইফতেখার তারিক ও সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফ।
রোববার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ বিজ্ঞপ্তিতে সই করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংলাপে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হবে।
-টিএস