ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাংলাদেশে তৈরি চাঙ্গান সিএস৭৫ প্রো বাজারে, উন্মোচন নেভো কিউ০৫ ইভি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৩৬ পিএম
X

বাংলাদেশে চাঙ্গানের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর ডিএইচএস অটোস লিমিটেড রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চাঙ্গান সিএস৭৫ প্রো বাজারে এনেছে। সাত আসনের এসইউভি গাড়িটি বাংলাদেশে তৈরি প্রথম চীনা যাত্রীবাহী গাড়ি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। একই অনুষ্ঠানে সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি চাঙ্গান নেভো কিউ০৫ ইভিও উন্মোচন করা হয়।

‘বিল্ট উইথ প্রাইড ইন বাংলাদেশ’ স্লোগানে বাজারে আসা চাঙ্গান সিএস৭৫ প্রোর দাম শুরু ৩৪ লাখ টাকা থেকে। গাড়িটিতে রয়েছে ১.৫ লিটারের টার্বোচার্জড ইঞ্জিন, ১৯ ইঞ্চি টাইটানিয়াম ব্ল্যাক অ্যালয় হুইল, প্যানোরামিক সানরুফ এবং সামনের আসনে ভেন্টিলেশন ও হিটিং সুবিধা। এ ছাড়া গাড়িটির প্রধান যন্ত্রাংশে পাঁচ বছরের ওয়ারেন্টি এবং দুই বছরের বিনা মূল্যে সার্ভিসিং সুবিধা দেওয়া হচ্ছে।

অন্যদিকে ৪৬ লাখ ৯০ হাজার টাকা দামের চাঙ্গান নেভো কিউ০৫ ইভিতে রয়েছে ১৬৩ হর্সপাওয়ার বা ১২০ কিলোওয়াটের মোটর। গাড়িটির এনইডিসি মান অনুযায়ী একবার চার্জে চলার সক্ষমতা ৪৬২ কিলোমিটার। এতে রয়েছে ফাস্ট চার্জিং সুবিধাসহ আধুনিক বিভিন্ন প্রযুক্তি। গাড়িটির ব্যাটারি ও মোটরে আট বছরের ওয়ারেন্টি এবং দুই বছরের বিনা মূল্যে সার্ভিসিং সুবিধা দেওয়া হবে।

অনুষ্ঠানে চাঙ্গান অটোমোবিলসের প্রতিনিধি উঁ ঝংচিং বলেন, “বাংলাদেশ চাঙ্গানের জন্য একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার। স্থানীয় গ্রাহকদের কাছে বিশ্বমানের অটোমোটিভ প্রযুক্তি ও পণ্য পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ডিএইচএস অটোসের সঙ্গে আমাদের অংশীদারত্ব এবং র‍্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে স্থানীয় উৎপাদন সক্ষমতা বাংলাদেশের অটোমোবাইল শিল্পের প্রতি আমাদের আস্থা ও এ বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। এই যাত্রায় সিএস৭৫ প্রো একটি গর্বের মাইলফলক।”

ডিএইচএস অটোস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাফহান রউফ চৌধুরী বলেন, “চাঙ্গান সিএস৭৫ প্রোর বাজারে আসা আমাদের অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক। ডিএইচএস অটোসে আমরা বাংলাদেশে একটি শীর্ষস্থানীয় অটোমোটিভ ব্যবসা গড়ে তোলার উচ্চাভিলাষী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি, যেখানে ‘হাউস অব ব্র্যান্ডস’ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী দিনে আমরা আমাদের ব্র্যান্ড পোর্টফোলিও সম্প্রসারণ, স্থানীয় উৎপাদন সক্ষমতা জোরদার, ডিস্ট্রিবিউশন ও বিক্রয়োত্তর সেবা নেটওয়ার্ক বিস্তৃত এবং বাংলাদেশি গ্রাহকদের জন্য আরও বিশ্বমানের মোবিলিটি সলিউশন নিয়ে আসার পরিকল্পনা করছি।”

ডিএইচএস অটোস লিমিটেডের বিভাগীয় পরিচালক শোয়েব আহমেদ বলেন, “নতুন প্রজন্মের প্রযুক্তি, ইন্টেলিজেন্ট ভেহিকল, কানেক্টেড ইকোসিস্টেম এবং আধুনিক স্মার্ট পরিবহন সমাধানের মাধ্যমে বাংলাদেশের অটোমোটিভ ভবিষ্যৎ এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। উদ্ভাবনকে উৎসাহিত করা এবং গ্রাহকদের অভিজ্ঞতার মানোন্নয়নের মাধ্যমে আমরা চাঙ্গান ব্র্যান্ডকে আরও শক্তিশালী করতে এবং বাংলাদেশের অটোমোবাইল শিল্পের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে চাই।”

গ্রাহকদের বিক্রয়োত্তর সেবা দিতে ঢাকা ও চট্টগ্রামে নিজস্ব সার্ভিস নেটওয়ার্ক পরিচালনা করবে ডিএইচএস অটোস। এ নেটওয়ার্কে থাকছে নিয়মিত সার্ভিসিং, আসল খুচরা যন্ত্রাংশ এবং পেশাদার কারিগরি সহায়তা।

চাঙ্গান সিএস৭৫ প্রো ও নেভো কিউ০৫ ইভি পাওয়া যাবে ডিএইচএস অটোস লিমিটেডের শোরুম র‍্যাংগস ব্যাবিলোনিয়ায়। শোরুমটির ঠিকানা ২৪৬ বীর উত্তম মীর শওকত সরণি, গুলশান-তেজগাঁও লিংক রোড, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮। সেখানে গ্রাহকেরা গাড়ি দুটি সরাসরি দেখতে এবং বিক্রয়সংক্রান্ত তথ্য ও সহযোগিতা নিতে পারবেন। পাশাপাশি ডিএইচএস সার্ভিসের মাধ্যমে নিয়মিত রক্ষণাবেক্ষণ, আসল যন্ত্রাংশ সরবরাহসহ প্রয়োজনীয় বিক্রয়োত্তর সেবা দেওয়া হবে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
Advertisement
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝