ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শাহাদাতের সেঞ্চুরিতে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ২৩২ রান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৮:২৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

শাহাদাত হোসেন দীপুর দুর্দান্ত শতকে পাকিস্তান এ দলের বিপক্ষে ২৩২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ এ দল। দোহায় এসিসি মেনস এশিয়া কাপ রাইজিং স্টার্সের দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে এই রান করে বাংলাদেশ।

শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও শাহাদাতের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ১৪ রানে প্রথম এবং ১৫ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে দল। এরপর শাহাদাত হোসেন দীপু ও মাহিদুল ইসলাম অঙ্কন মিলে প্রতিরোধ গড়েন। তৃতীয় উইকেটে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন তারা।

৪২ রান করে মাহিদুল ইসলাম অঙ্কন ফিরলেও একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং চালিয়ে যান শাহাদাত। শেষ পর্যন্ত ১১৮ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে ছিল সাতটি চার ও দুটি ছক্কা।

এদিকে শেষ দিকে দ্রুত রান তোলার চেষ্টা করেন রিপন মণ্ডল। ১২ বলে ১৯ রান করেন তিনি। বাংলাদেশের ইনিংস শেষ হয় ২৩২ রানে।

পাকিস্তান এ দলের হয়ে সুফিয়ান মুকিম ১০ ওভারে ২৯ রান দিয়ে তিন উইকেট নেন। আলী রাজাও গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ২৩৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে পাকিস্তান এ দল ০.৫ ওভারে ৮ রান করেছে, কোনো উইকেট হারায়নি।

বাংলাদেশ এ দলের এই সংগ্রহের ওপর ভর করে ফাইনালে ওঠার লড়াইয়ে এখন পাকিস্তানের সামনে ২৩৩ রানের লক্ষ্য। ফাইনালে আগে থেকেই অপেক্ষা করছে শ্রীলঙ্কা এ দল।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝