ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৫১ বল হাতে রেখেই ভারতকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৯:৫২ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

এশিয়া কাপ রাইজিং স্টারসের ৫০ ওভারের টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারত ‘এ’ দলকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা ‘এ’ দল। দোহার ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত ম্যাচে ৫১ বল হাতে রেখেই জয় তুলে নেয় লঙ্কানরা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান সংগ্রহ করে ভারত ‘এ’ দল। দলের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করেন অভিষেক শর্মা। ৬৩ বলে ১১টি চার ও একটি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। এ ছাড়া তিলক ভার্মা ৫৩ এবং শাহবাজ আহমেদ ৫৪ রান করে অপরাজিত থাকেন। বৈভব সূর্যবংশী ২৭ বলে করেন ৪০ রান।

জয়ের জন্য ৩১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিং করে শ্রীলঙ্কা ‘এ’ দল। দুই ওপেনার লাসিথ ক্রুসপুল্লে ও সিনেথ জয়াবর্ধনের ১৭৪ রানের উদ্বোধনী জুটিতেই জয়ের ভিত গড়ে দেয় দলটি।

জয়াবর্ধনে ৭০ বলে ১০টি চার ও ছয়টি ছক্কায় ১০৫ রান করেন। অন্যদিকে ক্রুসপুল্লে ১০৭ বলে ১২টি চার ও তিনটি ছক্কায় খেলেন ১১৬ রানের ইনিংস। পরে নিশান মাদুশকা ৫৮ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক পাভান রত্নায়েকে ১৬ বলে ৩১ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

৪১.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই ৩১৮ রান তুলে নেয় শ্রীলঙ্কা ‘এ’। ফলে ৮ উইকেটের বড় জয় নিয়ে ফাইনালে ওঠে তারা। ম্যাচসেরা নির্বাচিত হন সেঞ্চুরিয়ান সিনেথ জয়াবর্ধনে।

ভারত ‘এ’ দলের হয়ে হারশিত রানা ও শাহবাজ আহমেদ একটি করে উইকেট নেন। তবে বড় লক্ষ্য দিয়েও শ্রীলঙ্কার ব্যাটারদের সামনে প্রতিরোধ গড়তে পারেনি ভারতীয় বোলাররা।

 এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝