ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফের মুম্বাইয়ের অধিনায়ক হচ্ছেন রোহিত?
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:৩১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দেওয়ার পর মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক কে হবেন, তা নিয়ে জল্পনা চলছে। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিটির রহস্যময় এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সমর্থকদের একাংশের ধারণা, আবারও দলের নেতৃত্বে ফিরতে পারেন রোহিত শর্মা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। ছবিতে দেখা যায়, একটি হাত মুম্বাইয়ের ক্যাপ ধরে রেখেছে। তবে সেখানে কারও মুখ দেখা যায়নি। রহস্যময় ছবিটির সঙ্গে কোনো ক্যাপশনও দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি।

এ পোস্টের পর থেকেই সমর্থকদের মধ্যে নানা আলোচনা শুরু হয়। অনেকেই ছবিতে থাকা হাতের সঙ্গে রোহিতের হাতের মিল খুঁজে পেয়েছেন। তাদের ধারণা, এই পোস্টের মাধ্যমে রোহিতকে আবারও অধিনায়ক করার ইঙ্গিত দিয়েছে মুম্বাই।

মুম্বাই ইন্ডিয়ান্সের সবচেয়ে সফল অধিনায়ক রোহিত। তার নেতৃত্বে ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে আইপিএলের শিরোপা জেতে দলটি। তবে পাঁচবার শিরোপা জেতানো এই অধিনায়কের ওপর আর ভরসা রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি। ২০২৪ সালের আইপিএলের আগে রোহিতকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করা হয়।

মুম্বাইয়ের এই সিদ্ধান্তে সমর্থকদের একটি বড় অংশ অসন্তোষ প্রকাশ করে। গ্যালারিতে হার্দিকের বিরুদ্ধে এবং রোহিতের পক্ষে ব্যানারও দেখা যায়। অধিনায়ক হিসেবে হার্দিক প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় এবার তাকে পাঞ্জাব কিংসের কাছে ছেড়ে দিয়েছে মুম্বাই। তার বদলে পাঞ্জাব থেকে দলে এসেছেন আর্শদীপ সিং।

হার্দিকের বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নিতে হবে মুম্বাইকে। এ ক্ষেত্রে রোহিতের পাশাপাশি সূর্যকুমার যাদব, তিলক বর্মা ও জসপ্রীত বুমরাহর নামও আলোচনায় রয়েছে। তবে সমর্থকদের বড় অংশ আবারও রোহিতের হাতেই নেতৃত্ব দেখতে চান। মুম্বাইয়ের সাম্প্রতিক পোস্টকে তারা সেই সম্ভাবনার ইঙ্গিত হিসেবে দেখছেন।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝