ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়াকে উড়িয়ে রেকর্ড গড়ল ইংল্যান্ড
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:১৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১০৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে ৭ উইকেট ও ৪৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় সফরকারীরা।

এই ম্যাচে রেকর্ডও গড়েছে দুই দল। দুই ইনিংস মিলিয়ে মোট ২০১ রান হয়েছে, যা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচে সর্বনিম্ন সম্মিলিত রান। এর আগে দুই দলের ম্যাচে সর্বনিম্ন সম্মিলিত রান ছিল ২৫১। ২০২১ সালের ৩০ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত ম্যাচটিতে এই রান হয়েছিল।

ব্রিসবেনে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠান ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। দ্বিতীয় ওভারে উইকেট হারালেও পাওয়ার প্লে পর্যন্ত ইতিবাচক ব্যাটিং করে স্বাগতিকরা। তবে এরপর জেমি ওভারটন ও লিয়াম ডুসনের বোলিংয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন স্যাম হার্পার। জ্যাক ফ্রেশার ম্যাকগার্ক করেন ২২ রান। দলের অন্য ব্যাটারদের কেউই ২০ রানের ঘরে পৌঁছাতে পারেননি।

ইংল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করেন জেমি ওভারটন। ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন তিনি। লিয়াম ডুসন শিকার করেন তিন উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে থাকে ইংল্যান্ড। তবে কয়েক দফা বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়। ১৬ ওভারে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ৯৩ রান। সেই লক্ষ্য মাত্র ৮.৫ ওভারেই পূরণ করে হ্যারি ব্রুকের দল।

ইংল্যান্ডের হয়ে ১৪ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন জর্ডান কক্স। ওপেনার অ্যানুরান ডোনাল্ড ১৩ বলে করেন ৩২ রান। এছাড়া ফিল সল্ট ৫, হ্যারি ব্রুক ৯ ও টম ব্যান্টন ১০ রান করেন।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝