ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পতিত স্বৈরাচার এ দেশে আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:১২ পিএম আপডেট: ২৭.১১.২০২৬ ৬:২৩ পিএম
X

দেশের স্থিতিশীলতা নষ্টের যেকোনো পাঁয়তারা এবং সীমান্তের ওপার থেকে আসা উস্কানি ও অগ্নিসন্ত্রাস ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না।

শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগরস্থ জামি'আ হালীমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করছেন। খতমে নবুওয়াত সম্মেলনের দাবি-দাওয়াগুলো যাচাই-বাছাই করে আইনি কাঠামোয় এনে বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। বিগত ১৬-১৭ বছরের শাসনের সমালোচনা করে মন্ত্রী জানান, বায়তুল মোকাররম ও শাপলা চত্বরে আলেম ও মাদ্রাসা শিক্ষার্থীদের হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) দায়ের করা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে এবং এর সুষ্ঠু বিচার হবে।

চলমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিও বার্তার মাধ্যমে শিল্পাঞ্চলে শ্রমিকদের নাম ব্যবহার করে অস্থিরতা এবং থানা, হাসপাতাল ও বাড়িঘরে অগ্নিসংযোগের উস্কানি দেওয়া হচ্ছে। 

সরকার ইতিমধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করেছে উল্লেখ করে তিনি জানান, নৈরাজ্য সৃষ্টিকারীদের চিহ্নিত করা হয়েছে এবং আইনানুগ পন্থায় তাদের মোকাবিলা করা হবে। দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানান তিনি।

সম্মেলনে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ এবং মধুপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা আব্দুল হামিদ পীর সাহেবসহ স্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

এমএইচ/এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝