শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটিয়ে তাদের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিশুদের ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেওয়ার পাশাপাশি নিজেদের মধ্যে তা ভাগাভাগি করে খেলার পরামর্শ দেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেন তিনি। শিশুদের সঙ্গে আলাপকালে সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না এবং কেউ বাদ পড়ছে কি না, সে বিষয়েও খোঁজ নেন প্রধানমন্ত্রী।
পাশাপাশি খেলার সামগ্রী নিজেদের মধ্যে ভাগাভাগি করে ব্যবহারের পরামর্শ দেন তিনি। একজনের সামগ্রী অন্যরাও যেন ব্যবহার করতে পারে, সে বিষয়ে শিশুদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী।
এর মধ্য দিয়ে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্পর্ক গড়ে তোলা এবং আনন্দ ও সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা তৈরির বার্তা দেন তিনি।
এসএস