ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৭:০৮ পিএম
X

পেট্রোবাংলার অন্যতম প্রতিষ্ঠান পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার কারওয়ান বাজারে পেট্রোসেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

পিজিসিএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এস এম ওয়ালিউর রহমানের সভাপতিত্বে সভায় পেট্রোবাংলার চেয়ারম্যান ও কোম্পানির শেয়ারহোল্ডার মো. আব্দুল মান্নানসহ অন্যান্য শেয়ারহোল্ডার এবং পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হিসাব অনুমোদন করা হয়। এ সময় জানানো হয়, আলোচ্য অর্থবছরে বিভিন্ন খাতে মোট ১ হাজার ৪২৭ দশমিক ২১১ এমএমসিএম গ্যাস বিক্রি করে করপূর্ব ২৩১ কোটি ৫১ লাখ টাকা আয় করেছে পিজিসিএল।

একই অর্থবছরে রাষ্ট্রীয় কোষাগারে ২২৬ কোটি ৮৪ লাখ টাকা জমা দিয়েছে প্রতিষ্ঠানটি, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৩১ দশমিক ৪৬ শতাংশ বেশি।

কোম্পানির সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে শেয়ারহোল্ডাররা ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান। একই সঙ্গে প্রতিষ্ঠানের উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তারা।

এসএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝