মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বর ঘিরে মাসব্যাপী বিজয় উৎসবের আনুষ্ঠানিক সূচনা করতে আগামী ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুর ২টায় এ অনুষ্ঠান শুরু হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় বিএনপির যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
যৌথসভায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতারা, ঢাকা থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা এবং ঢাকা জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আমানউল্লাহ আমান, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর ও জেলার সংসদ সদস্যরাও সভায় অংশ নেন।
বিএনপির এ আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী বিজয় উৎসব-২০২৬-এর আনুষ্ঠানিক সূচনা হবে।
টিআই