ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ডোয়ার্ফ বিশ্বকাপে মিশরকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:১২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ডোয়ার্ফ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মিশরকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। দুই গোলে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তনে জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা। তবে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনা আলোচনায় এসেছে।

ম্যাচ শেষে জয় উদযাপনের একপর্যায়ে আর্জেন্টিনার এক খেলোয়াড় মিশরের এক খেলোয়াড়ের দিকে তেড়ে যান এবং তাকে কিছু বলতে দেখা যায়। প্রথমে পরিস্থিতি শান্ত হলেও কয়েক সেকেন্ড পর এক মিশরীয় খেলোয়াড় ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়লে উত্তেজনা আবার ছড়িয়ে পড়ে। পরে উপস্থিত অন্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ম্যাচে আর্জেন্টিনার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মার্তিন আন্তুনেজ, কাত্রিয়েল ব্রাসেস্কো ও অধিনায়ক ফাকুন্দো রোহাস। তাদের নৈপুণ্যেই দুই গোলে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়ে জয় পায় দলটি।

এর আগে মরক্কো ও কলম্বিয়ার মধ্যকার ম্যাচেও খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় দুই দলের খেলোয়াড়দের ঘুষি ও লাথি বিনিময়ের ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। পরে পুলিশ ও উপস্থিত ব্যক্তিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

সেমিফাইনালে প্যারাগুয়ে ও ব্রাজিলের মধ্যকার ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা। অন্য সেমিফাইনালে মুখোমুখি হওয়ার সম্ভাব্য দলগুলোর মধ্যে রয়েছে মরক্কো-মেক্সিকো এবং বলিভিয়া-কলম্বিয়া। শুক্রবার (২৭ নভেম্বর) দুই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল মাঠে গড়াবে ২৯ নভেম্বর।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝