ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৪:৪৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলায় জড়িত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগকে স্বাগত জানালেও তিনি বলেছেন, শুধু এ পদক্ষেপ যথেষ্ট নয়। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের অর্থায়নও বন্ধ করতে হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক পার্টির নেতা হাকিম জেফরিস ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে একটি বিল আনার পরিকল্পনা করেছেন। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মামদানি বলেন, বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডে বহু ফিলিস্তিনির জীবন ও জীবিকা বিপর্যস্ত হচ্ছে।

তবে মামদানি বলেন, ‘এর বাইরেও আমাদের নজর দিতে হবে। বিভিন্ন প্রশাসনের অধীনে আমাদের দেশ বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গণহত্যায় অর্থায়ন করেছে। এখন আমাদের ভিন্ন পথ বেছে নেওয়ার সময় এসেছে।’

জেফরিস আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরুর পর প্রথম ১০০ দিনের মধ্যে বিলটি উত্থাপনের পরিকল্পনা জানিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের জানুয়ারিতে তিনি প্রতিনিধি পরিষদের স্পিকার হতে পারেন।

মামদানির এ বক্তব্য এমন সময়ে এল, যখন ডেমোক্রেটিক পার্টির ভেতরে ইসরায়েল বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি পুনর্বিবেচনার দাবি জোরালো হচ্ছে। বিশেষ করে ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা ও রাজনৈতিক সমর্থন এবং পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলায় জড়িত বসতি স্থাপনকারীদের জবাবদিহির আওতায় আনার বিষয়টি নিয়ে দলটির মধ্যে আলোচনা বাড়ছে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝