ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৪:০৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাস আল খাইমাহ আমিরাতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, রাস আল খাইমাহর আল ওয়াতান স্ট্রিটে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়েছে। তবে নিহতদের পরিচয় ও জাতীয়তা এবং আহতদের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল, অ্যাম্বুলেন্স কর্মী, সিভিল ডিফেন্স ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনার পাশাপাশি দুর্ঘটনাস্থল নিরাপদ করা এবং যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করে।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্ত শেষে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি দুর্ঘটনা সম্পর্কে সঠিক তথ্য জানতে সরকারি সূত্র অনুসরণ এবং যাচাইবিহীন তথ্য বা গুজব ছড়ানো থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝