ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইয়েমেনে বিমান হামলায় নিহত ও নিখোঁজ অন্তত ২৫, আহত ৬
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১:৫৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইয়েমেনের মা'বাক ও লাহজ এলাকায় সোমবারের বিমান হামলায় অন্তত ২৫ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে হুথি-সংশ্লিষ্ট গণমাধ্যম।

হুথি গণমাধ্যমের দাবি, বাস ও ট্রাক লক্ষ্য করে চালানো এ হামলার জন্য সৌদি আরবের বিমানবাহিনী দায়ী। তবে এ অভিযোগের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার শিকার একটি যানবাহন থেকে এখনো মরদেহ উদ্ধার করা হচ্ছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অন্যদিকে, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এ হামলার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে হামলাটি হুথি বিদ্রোহীরা চালিয়েছে বলে পাল্টা অভিযোগ করেছে তারা।

এ ঘটনায় হামলার দায় নিয়ে দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্যে ইয়েমেনের চলমান সংঘাত পরিস্থিতি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।



 এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝