ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঢাকায় পিয়ারসনের আয়োজনে ২৫০-এর বেশি স্কুলপ্রধানের সম্মেলন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৬:০৭ পিএম
X

দেশের ইংরেজি মাধ্যমের বিভিন্ন স্কুলের ২৫০ জনের বেশি অধ্যক্ষ ও স্কুলপ্রধানের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘পিয়ারসন প্রিন্সিপাল নেটওয়ার্ক মিট ২০২৬’। শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপন, শিক্ষার বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা বিনিময় এবং স্কুলগুলোর মধ্যে অংশীদারত্বের সুযোগ বাড়ানোর লক্ষ্যে সম্প্রতি ঢাকার লে মেরিডিয়ান হোটেলে এ আয়োজন করে আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠান পিয়ারসন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন পিয়ারসন বাংলাদেশ ও নেপালের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার লিটন আবদুল্লাহ এবং পিয়ারসন বাংলাদেশের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার জান্নাতুল ফেরদৌস সিগমা। এতে শিক্ষা খাতের বিশিষ্ট ব্যক্তিরাও অংশ নেন। স্কুলপ্রধানেরা নিজেদের অভিজ্ঞতা ও ভাবনা বিনিময়ের পাশাপাশি পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ইংলিশ অ্যান্ড এক্সামিনেশনস বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর তাহনি ইয়াসমিন। বিশেষ বক্তব্য দেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রাশনা ইমাম। নিজের শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, স্কুলে অর্জিত অভিজ্ঞতা কীভাবে তাঁর স্বকীয় পরিচয় ও পেশাগত জীবন গঠনে ভূমিকা রেখেছে।

অনুষ্ঠানে পিয়ারসন এডেক্সেলের ইন্টারন্যাশনাল প্রাইমারি অ্যান্ড লোয়ার সেকেন্ডারি (আইপিএলএস) কারিকুলামের কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়। পিয়ারসন স্কুল কোয়ালিফিকেশনসের ভাইস প্রেসিডেন্ট ক্যাথরিন বুথ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে পিয়ারসন এডেক্সেলের বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার ফলাফল এবং বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের ফলাফলের প্রবণতা নিয়ে হালনাগাদ তথ্য তুলে ধরেন তিনি।

এ ছাড়া ‘দ্য অ্যাটেনশন ক্রাইসিস: আন্ডারস্ট্যান্ডিং দ্য নিউ লার্নিং চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা, পাঠে সম্পৃক্ততা এবং শেখার ক্ষেত্রে তৈরি হওয়া নতুন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানে এডুকেশনইউএসএ ও আমেরিকান সেন্টারের সঙ্গে কাজের সুযোগ সম্পর্কেও জানতে পারেন অংশগ্রহণকারীরা। বিশেষ করে শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি এবং পাঠ্যক্রমের বাইরের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের ক্ষেত্রে এ অংশীদারত্বের ভূমিকা তুলে ধরা হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘আউটস্ট্যান্ডিং পিয়ারসন স্কুল অ্যাওয়ার্ডস ২০২৬’। শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ, প্রতিশ্রুতি রক্ষা ও উল্লেখযোগ্য অর্জনের স্বীকৃতি হিসেবে এ বছর ৩১টি স্কুলকে এ পুরস্কার দেওয়া হয়।

দলীয় ছবি তোলা ও নেটওয়ার্কিং লাঞ্চের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি হয়। এ সময় স্কুলগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা এবং শিক্ষকদের মানসম্মত শিক্ষা প্রদানে সহায়তার বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি দেশের শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ তৈরিতে কাজ অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে পিয়ারসন।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝