নওগাঁর দুবলহাটী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গয়েরপাড়া গ্রামের বাসিন্দা মো. রাকিবুল ইসলাম রাকিব আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। এ লক্ষ্যে তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করছেন।
শিক্ষা, সংস্কৃতি ও পারস্পরিক ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে নিজের ওয়ার্ডকে একটি সুন্দর, সুশৃঙ্খল ও উন্নত এলাকায় পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
রাকিবুল ইসলাম অর্থনীতিতে বিএসএস (অনার্স) ও এমএসএস ডিগ্রি অর্জন করেছেন। একজন শিক্ষিত তরুণ হিসেবে এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চান তিনি।
রাকিবুল ইসলাম বলেন, এলাকার সর্বস্তরের মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা পেলে ১ নম্বর ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। এ জন্য তিনি ওয়ার্ডবাসীর আন্তরিক দোয়া ও সমর্থন প্রত্যাশা করছেন।
এলাকাবাসীর ভালোবাসা ও সমর্থন নিয়ে নিজেকে জনসেবায় নিয়োজিত করাই তাঁর লক্ষ্য।
-টিএস/বিজ্ঞপন