ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পিরোজপুরে ৫ হাজারেরও বেশি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, প্রতিরোধে মাঠে জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন
✎
⏲ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:৩৬ পিএম আপডেট: ১৫.১১.২০২৬ ৪:৪৫ পিএম
X

পিরোজপুরে ৫ হাজারেরও বেশি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে। ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী কার্যক্রম চালাচ্ছে জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন। শুধুমাত্র জেলা পরিষদ প্রশাসক হিসেবে নয়, পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পিরোজপুর-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবেও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে এবং ডেঙ্গু নিধনে কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন তিনি। ডেঙ্গুর নিধানে ইতিপূর্বেই তিনি শহরের বিভিন্ন ড্রেন, ডোবা, খালসহ বিভিন্ন স্থান পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে। 

ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় 'ডেঙ্গুর হটস্পট' হিসেবে পরিচিতি পাওয়া পিরোজপুরে মশক নিধন ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে জেলা পরিষদ। ছয়টি ফগার মেশিনের মাধ্যমে মাসব্যাপী জেলার বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা পরিষদের সামনে থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। পরে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করে জেলা পরিষদ চত্বর থেকে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

কর্মসূচির অংশ হিসেবে পরে সিও অফিস চত্বরে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এরপর একই কর্মসূচি বাস্তবায়নের জন্য নাজিরপুর উপজেলার উদ্দেশে রওনা দেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা পরিষদ প্রশাসক আলমগীর হোসেন বলেন, মশক নিধনের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক আলোচনা এবং লিফলেট বিতরণ করা হয়েছে। বর্তমানে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। এ বছর পিরোজপুরে ইতোমধ্যে ৫ হাজারের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

অধ্যক্ষ আলমগীর হোসেন আরও বলেন, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে জেলা পরিষদ আরও তৎপর হয়েছে। ইতোমধ্যে ছয়টি ফগার মেশিন কেনা হয়েছে। এসব মেশিনের মাধ্যমে মাসব্যাপী জেলার বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম চালানো হবে। পাশাপাশি স্কুল-কলেজে সচেতনতামূলক আলোচনা ও লিফলেট বিতরণ করা হবে।

জেলা পরিষদ কর্তৃপক্ষ জানায়, পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলা ও গুরুত্বপূর্ণ স্থানে মশক নিধন কার্যক্রম পরিচালনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।

-তরিকুল/টিএস/বিজ্ঞাপন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝