ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কচুয়ার গোহট উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে জনগণের দোয়া ও সমর্থন চাইলেন সাংবাদিক মফিজুল ইসলাম ভুঁইয়া
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ২:১৭ পিএম
X

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া উপজেলার  গোহট উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ইউনিয়নের সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজকর্মী মুহাম্মদ মফিজুল ইসলাম ভুঁইয়া।

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে তিনি এলাকায় পরিচিতি ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। শিক্ষা বিস্তারে ভূমিকা রাখা, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং এলাকার সার্বিক উন্নয়নে তাঁর প্রচেষ্টা স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।

চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুহাম্মদ মফিজুল ইসলাম ভুঁইয়া বলেন, “আমি দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করে আসছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, “গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের কাছ থেকে উল্লেখযোগ্য সমর্থন পেয়েছিলাম। যদিও সেবার নির্বাচিত হতে পারিনি, তবে মানুষের ভালোবাসা ও সমর্থন আমাকে নতুন করে অনুপ্রাণিত করেছে। এবার জনগণ আমাকে নির্বাচিত করার সুযোগ দিলে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব সেবা নিশ্চিতকরণ, মাদক নির্মূল এবং যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিসহ জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।”

এদিকে স্থানীয় সচেতন মহলের মতে, সাংবাদিকতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের অভিজ্ঞতা এবং বিগত নির্বাচনে প্রাপ্ত জনসমর্থনকে কাজে লাগিয়ে মুহাম্মদ মফিজুল ইসলাম ভুঁইয়া আসন্ন নির্বাচনে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে গোহট উত্তর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাঁকে নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী হিসেবে নিজেকে তুলে ধরে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এ অবস্থায় চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুহাম্মদ মফিজুল ইসলাম ভুঁইয়া গোহট উত্তর ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

-টিএস/বিজ্ঞাপন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝