ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মস্কোর দিকে রাতভর ৬০০টির বেশি ড্রোন ছোড়ার দাবি রাশিয়ার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৫৩ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাশিয়ার রাজধানী মস্কোকে লক্ষ্য করে রাতভর ৬০০টির বেশি ড্রোন ছোড়া হয়েছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। রুশ কর্তৃপক্ষের দাবি, এসব ড্রোনের অধিকাংশই ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মস্কো ও আশপাশের অঞ্চলে চালানো এই ড্রোন হামলা সাম্প্রতিক সময়ে রুশ রাজধানীকে লক্ষ্য করে চালানো বড় ধরনের হামলাগুলোর একটি।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিনের বরাতে জানানো হয়েছে, রাতভর মস্কোর দিকে ধেয়ে আসা ড্রোনগুলোর অধিকাংশই প্রতিহত করা হয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও রাশিয়ার হামলার খবর পাওয়া গেছে। শহরটির মেয়র ইহোর তেরেখভের বরাতে জানানো হয়েছে, রুশ হামলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে দুই পক্ষের পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। 

  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝