ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা ইতিবাচক: দীনেশ ত্রিবেদী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৩ পিএম আপডেট: ২৯.০৯.২০২৬ ১২:৩৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা এখনো ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত রয়েছে। দুই দেশের সরকারপ্রধানের সুবিধাজনক সময়েই এ সফর ও বৈঠক হবে। এ নিয়ে তাড়াহুড়ার কিছু নেই।

মঙ্গলবার সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন দীনেশ ত্রিবেদী।

প্রায় এক ঘণ্টার বৈঠক প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, হুমায়ুন কবিরের সঙ্গে তার ব্যক্তিগত পর্যায়েও সম্পর্ক রয়েছে। বৈঠকে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়নি।

সাক্ষাতে নতুন দায়িত্ব গ্রহণের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান দীনেশ ত্রিবেদী। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। নিউইয়র্কে সদ্য সমাপ্ত ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের বিষয়ও আলোচনায় আসে।

বাংলাদেশের পক্ষ থেকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ও জনগণের কল্যাণে নিহিত বিষয়গুলোতে ভারতের সঙ্গে দূরদর্শী, পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ ও গঠনমূলকভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

   এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement