ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শ্রমিক হয়রানি ও অধিকার লঙ্ঘনের ঘটনায় সেপ্টেম্বর পর্যন্ত ৬ হাজার ৯২৮ মামলা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১০:০৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

শ্রমিকদের বেতন-ভাতা, চাকরিচ্যুতি ও কর্মক্ষেত্রে হয়রানিসহ বিভিন্ন শ্রম অধিকারসংক্রান্ত বিষয়ে শ্রম আপিল ট্রাইব্যুনাল ও শ্রম আদালতে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৬ হাজার ৯২৮টি মামলা দায়ের এবং ৫ হাজার ৪৮৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।


রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য হেলেন জেরিন খানের এক প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী এ তথ্য জানান।

এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।


প্রশ্নে হেলেন জেরিন খান জানতে চান, শ্রমিকদের বেতন-ভাতা, চাকরিচ্যুতি, কর্মক্ষেত্রে হয়রানি ও অন্যান্য শ্রম অধিকারসংক্রান্ত অভিযোগ নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের কী ব্যবস্থা রয়েছে?


জবাবে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সারা দেশে অবস্থিত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ৩১টি উপমহাপরিদর্শকের কার্যালয়ের মাধ্যমে জানুয়ারি ২০২৬ থেকে অক্টোবর ২০২৬ পর্যন্ত শ্রমিকের ন্যায্য মজুরি ও সময়মতো বেতন প্রদান, বকেয়া মজুরি পরিশোধ, কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও হয়রানি প্রতিরোধ, বেআইনি ছাঁটাই বন্ধ এবং সর্বোপরি শ্রম আইন বাস্তবায়নে মোট ২৯ হাজার ৮৬৩টি কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে।

এসব প্রতিষ্ঠানে সংশোধনমূলক কর্মপরিকল্পনা সংবলিত নোটিশ প্রদান করা হয়েছে।


এ ছাড়া বিভিন্ন শ্রম বিরোধ, শ্রমিকদের বকেয়া মজুরি, চাকরির নিরাপত্তা ও আইনানুগ বিষয়ে জানুয়ারি ২০২৬ থেকে অক্টোবর ২০২৬ পর্যন্ত হেল্পলাইন (টোল ফ্রি হটলাইন ১৬৩৫৭) ও অভিযোগভিত্তিক পদ্ধতিতে পাওয়া মোট ৩ হাজার ৯২৯টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।


শ্রম আপিল ট্রাইব্যুনাল ও শ্রম আদালতে জানুয়ারি ২০২৬ থেকে সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ৬ হাজার ৯২৮টি মামলা দায়ের এবং ৫ হাজার ৪৮৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।


টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝