বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।
তাকে এই নিয়োগ দিয়ে তার চাকরি শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করে রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. জহিরুল ইসলামকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক করা হয়েছে। এজন্য তার চাকরি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ন্যস্ত করা হয়েছে।
টিআই