ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ধ্বংসস্তুপের ওপর ব্যাট হাতে দাঁড়িয়ে গেলেন তাওহীদ হৃদয়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৯:২৭ পিএম
X

কাগিসো রাবাদার আগুনে বোলিংয়ের সামনে যখন একে একে উইকেট হারাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট দল, তখন সেখানে ধ্বংসস্তুপের ওপর ব্যাট হাতে দাঁড়িয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের টেস্টেই রেকর্ড ২৪২ রান করা তাওহীদ হৃদয়। শুধু তাই নয়, লিটন দাসকে নিয়ে বাংলাদেশের রানকে নিয়ে যাচ্ছেন প্রোটিয়াদের চিন্তারও বাইরে।


এরই মধ্যে দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দিয়েছেন বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যাটার হৃদয়। ১৯৪তম বল খেলে ক্যারিয়ারে মাত্র ৪র্থ টেস্টে ২য় সেঞ্চুরি করলেন তিনি। সবচেয়ে বড় কথা, এরই মধ্যে লিটন দাসের সঙ্গে ১৬২ রানের জুটি গড়েছেন তিনি।

তাওহীদ হৃদয়ের সঙ্গে সেঞ্চুরির পথে রয়েছেন লিটন দাস। এরই মধ্যে ৮৫ রান করে ফেলেছেন তিনি। 


এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৭৬.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮৭। তাওহীদ হৃদয় ব্যাট করছেন ১০৫৬ রান নিয়ে। লিটন দাস রয়েছেন ৮৫ রান নিয়ে।


তানজিদ হাসান তামিমের পর হাফ সেঞ্চুরি করলেন তাওহীদ হৃদয়ও। দক্ষিণ আফ্রিকান বোলারদের দুর্দর্ষ বোলিংয়ের সামনে একের পর এক যখন উইকেট পড়ছিল, তখন প্রথমে তানজিদ তামিমকে নিয়ে একটা জুটি গড়ে তোলেন তাওহীদ হৃদয়। এরপর জুটি গড়ে তোলেন লিটন দাসকে নিয়ে।


শুরুতে দ্রুত তিন উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে দারুণ বিপদে ফেলে দিয়েছিলেন কাগিসো রাবাদা। তবে চতুর্থ উইকেটে দারুণ একটি জুটি গড়ে তুলে বাংলাদেশকে লড়াইয়ে ফিরিয়ে আনেন তানজিদ তামিম এবং তাওহীদ হৃদয়। এ দু’জনের ৯৯ রানের জুটি যখন বাংলাদেশকে বিপদ কাটিয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছিল তখন হঠাৎই আবার রাবাদার আঘাত। ফিরে গেলেন তানজিদ তামিম এবং মুশফিকুর রহিম।


ফিফটি করার পর সাবলিলভাবেই ব্যাট করে যাচ্ছিলেন তানজিদ তামিম। কিন্তু ৬৭ রানের মাথায় কাগিসো রাবাদার বলে বোল্ড হয়ে গেলেন তিনি। ১০৮ বলে খেলা ইনিংসে বাউন্ডারির মার ছিল ১২টি। এরপর মাঠে নেমে দাঁড়াতেই পারেননি মুশফিকুর রহিম। গোল্ডেন ডাক মেরে আউট হয়ে গেলেন তিনি। রাবাদার বলেই সাইমন হারমারের হাতে ক্যাচ দেন তিনি।


বিশ্বের অন্যতম সেরা বোলার কাগিসো রাবাদা। ঘরের মাঠে সব সময়ই তিনি ভয়ঙ্কর। কারণ, পেস সহায়ক উইকেটই তৈরি করা হয়। রাবাদা যে কতটা ভয়ঙ্কর জোহানেসবার্গ টেস্টে তা টের পাচ্ছে বাংলাদেশের ব্যাটাররা। কারণ, দলীয় রান ২২ হতে না হতেই রাবাদার আগুনে বোলিংয়ে শীর্ষসারির ৩ ব্যাটারকে হারাতে হলো বাংলাদেশকে। আউট হয়েছেন মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত।


এমন অভিষেক ক’জন ক্রিকেটার চাইবেন? একেবারে বাঘের ডেরায় গিয়ে শুরুতেই বাঘের মুখোমুখি হওয়ার মত অবস্থা। মাহফিজুল ইসলাম রবিনের অবস্থাও হয়েছে তেমন। দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলা। তারওপর অভিষেক। এমন অভিষেক ম্যাচে ইনিংস ওপেন করতে নামলেন ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ব্যাটিং করা মাহফিজুল ইসলাম।


কিন্তু বিশ্বের অন্যতম সেরা বোলার কাগিসো রাবাদাকেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বল মোকাবেলা করলেন মাহফিজুল ইসলাম। কিন্তু প্রথম বলেই কুপোকাত হলেন তিনি। রাবাদা বলটি দিলেন আউটসাইড অফে। ব্যাট পেতে দিলেন রবিন। বল বাইরের কানায় লেগে চলে গেলো গালি অঞ্চলে মার্কো ইয়ানসেনের হাতে।


জীবনের প্রথম বলেই আউট হওয়া অন্যতম দুর্ভাগ্যতম ব্যাটার হয়ে গেলেন মাহফিজুল ইসলাম রবিন। নিজের এবং দলের রানের খাতা খোলার আগেই বিদায় নিলেন তিনি।


রাবাদার করা দ্বিতীয় ওভারে আরও একটি উইকেটের পতন হলো। এবার উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মুমিনুল হক। ব্যাটের কানায় লাগিয়ে উইকেটের পেছনে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন তিনি। এ সময় দলের রান ২ এবং ব্যক্তিগত রান ছিল শূন্য।


এরপর ২০ রানের জুটি গড়ে তোলেন নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিম। কিন্তু সেই রাবাদার বলেই বোল্ড হয়ে গেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।


টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝