কাতারে অনুষ্ঠেয় এসিসি মেনস এশিয়া কাপ রাইজিং স্টারস-২০২৬ টুর্নামেন্টকে সামনে রেখে বাংলাদেশ ‘এ’ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত ১৫ সদস্যের দলে অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয় রাখা হয়েছে। দলে রয়েছেন মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফুদ্দিন ও ইয়াসির আলী চৌধুরীর মতো পরিচিত ক্রিকেটাররা।
বাংলাদেশ ‘এ’ দলের ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড
মোহাম্মদ পারভেজ হোসেন ইমন , মোহাম্মদ সাইফ হাসান (অধিনায়ক) , ইফতেখার হোসেন ইফতি , সাহাদাত হোসেন দিপু,ইয়াসির আলি চোধুরি , সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, ইরফান শুক্কুর, সামিউন বাসির রাতুল,রাকিবুল হাসান,মোহাম্মদ রুবেল , চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, ইকবাল হোসেন ইমন, রিপন মন্ডল এবং মোহাম্মদ সাইফুদ্দিন।
কাতারে বসবে এবারের আসর
আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ রাইজিং স্টারস-২০২৬। এবারের আসরে আটটি দল অংশ নেবে। বাংলাদেশ ‘এ’ দল রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ ও হংকং।
বাংলাদেশ ‘এ’ দল ১৯ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে। এরপর ২১ নভেম্বর আফগানিস্তান ‘এ’ এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে।
উল্লেখ্য, গত আসরে ফাইনালে পাকিস্তান ‘এ’ দলের কাছে সুপার ওভারে হেরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। এবার শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল।
এফএস