ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শেষ বলে পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

৩৩৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৫২ রানেই ৮ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত অনূর্ধ্ব-১৯ দল। সেখান থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে শেষ বলে চার মেরে পাকিস্তানকে ১ উইকেটে হারিয়েছে দলটি। ওমানের আল-আমিরাতে রুদ্ধশ্বাস জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা ধরে রেখেছে ভারত।

ভারতের এই জয়ে বড় অবদান নবম উইকেট জুটির। মানাল চৌহান ও মোহিত উলভার মিলে ৩৫ বলে যোগ করেন ৫৭ রান। দলীয় ৩০৯ রানে ৩২ বলে ৪৭ রান করে আউট হন মানাল। এরপর শেষ ব্যাটসম্যান চিগুরুপতি ভেঙ্কটাকে নিয়ে জয়ের বাকি পথ পাড়ি দেন মোহিত।

শেষ বলে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান। এক্সট্রা কাভার দিয়ে চার মেরে দলকে শিরোপা এনে দেন মোহিত। ৪৯ রানে অপরাজিত থাকেন তিনি। এ নিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নবমবারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত।

এর আগে ওপেনার উসমান খানের সেঞ্চুরি এবং আবদুল কাদিরের ৫৪ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংসে ৯ উইকেটে ৩৩৭ রান সংগ্রহ করে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ভারতীয় বোলারদের চাপে রাখেন পাকিস্তানের দুই ওপেনার উসমান খান ও হায়াম খান। পাওয়ারপ্লের প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৯৩ রান তোলে দলটি।

তবে শেষ দিকে ব্যাটিংয়ে ছন্দ হারায় পাকিস্তান। ৪০ ওভার শেষে ৩ উইকেটে ২৭৪ রান করা দলটি শেষ ১০ ওভারে আরও ৬৩ রান যোগ করতে গিয়ে হারায় ৬ উইকেট। ভারতের হয়ে কাব্য প্যাটেল ৪টি এবং চিগুরুপতি ভেঙ্কটা ৩টি উইকেট নেন।

তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের ইনিংস থামে ৯ উইকেটে ৩৩৭ রানে। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শেষ বলের রোমাঞ্চে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে ভারত।

এসএস 

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝