ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
১৫ বছর ২৩২ দিনে টি-টোয়েন্টিতে সূর্যবংশির বিশ্বরেকর্ড
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৩:২৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ক্রিকেট মাঠে প্রতিনিয়ত তাক লাগিয়ে যান ১৫ বছর বয়সী ভারতের কিশোর বৈভব সূর্যবংশি। সেই অনুযায়ী পান পারফরম্যান্সের স্বীকৃতিও। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে খেলবেন এবার অধিনায়ক হিসেবে। ২০২৬-২৭ মৌসুমে বিহারের নেতৃত্ব তার কাঁধে। ফলে পুরুষদের টি-টোয়েন্টিতে মাত্র ১৫ বছর ২৩২ দিনে অধিনায়ক হয়ে তিনি বনে গেছেন ইতিহাসের সর্বকনিষ্ঠ টি-টোয়েন্টি অধিনায়ক।

সূর্যবংশির আগে এতদিন এই রেকর্ড দখলে রেখেছিলেন ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচের। ১৭ বছর ৩১১ দিনে জাতীয় দলের অধিনায়কত্ব করেছিলেন তিনি। তবে তার রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশি সৌরাষ্ট্রের বিপক্ষে বিহারের অধিনায়ক হয়ে।

কিশোর এই ক্রিকেটারের ক্যারিয়ারে আরও একটি নতুন অর্জন জমা হলো। ভারতের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেকের পাঁচ মাস পর এবং জিম্বাবুয়েতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে শিরোপা জেতাতে ভূমিকা রাখার ১০ মাসেরও কম সময়ের মধ্যে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি।

সূর্যবংশির বিহারের দলে অন্তর্ভূক্তি তাদের জন্য বিরাট স্বস্তির। ২০২৬-২৭ মৌসুমের রঞ্জি ট্রফির প্রথম পর্বে টানা চার হারে বিপর্যস্ত দলটি। তবে সৌরাষ্ট্রের বিপক্ষে ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর ১২ বলে ১৮ রান করে ফেরেন সূর্যবংশি। বাঁহাতি পেসার চেতন সাকারিয়ার বলে তাকেই ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এই ম্যাচের পর তাকে আর মাত্র একটি ম্যাচে পাবে বিহার। এরপর দোহায় ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এসিসি রাইজিং স্টার্স ইমার্জিং টুর্নামেন্টে খেলতে ভারত ‘এ’ দলের সঙ্গে যোগ দেবেন তিনি। টুর্নামেন্টটি হবে ৫০ ওভারের।

নিউজিল্যান্ড সফরে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে খেলেছিলে সূর্যবংশি। ১৯ বলে ৪৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি অভিষেক শর্মার সঙ্গে ১৩৩ রানের উদ্বোধনী জুটিতে। ওই সিরিজে মোট দুটি টি-টোয়েন্টি খেলেন সূর্য। পাঁচ ম্যাচের সিরিজটি ভারত জেতে ৩-২ ব্যবধানে।

শনিবারের ম্যাচটি বিহারের হয়ে সূর্যবংশির অষ্টম টি-টোয়েন্টি। সব মিলিয়ে এটি তার ৪৪তম ম্যাচ। এর মধ্যে আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন ২৩টি ম্যাচ।

গত বছরের নভেম্বরে এসিসি রাইজিং স্টার্স টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে মাত্র ৪২ বলে ১৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন সূর্যবংশি। ভারতীয়দের মধ্যে যৌথভাবে তৃতীয় দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন সেই ইনিংসে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝