ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
১৮-তে প্রেম, ২১ বয়সে বিয়ে
দাম্পত্য জীবনের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী
✎
⏲ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৩:৫১ পিএম আপডেট: ১৫.১১.২০২৬ ৩:৫৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

২০০৭ সালে ‘এমটিভি রোডিজ ৫.০’-এর প্রতিযোগী হিসেবে পরিচিতি পেয়েছিলেন শম্ভবী শর্মা। দীর্ঘ ১৯ বছর পর আবারও ফিরেছেন সেই রিয়্যালিটি শোর মঞ্চে। ‘রোডিজ ২১: রিবার্থ’-এ এবার নিজের জীবনের কঠিন অধ্যায় নিয়ে কথা বলেছেন তিনি।

অভিনেত্রী জানিয়েছেন, ভালোবাসার জন্য কীভাবে নিজের প্রতিষ্ঠিত ক্যারিয়ার ছেড়ে দিয়েছিলেন, পরে দাম্পত্যজীবনে মানসিক নির্যাতনের অভিযোগের মুখে পড়েন এবং একসময় নিজের পরিচয়ও হারিয়ে ফেলেন।

শম্ভবী জানান, মাত্র ১৮ বছর বয়সে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। ২১ বছর বয়সে বিয়ে করেন। বিয়ের তিন মাসের মাথায় স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। সে সময় ভারতে এমটিভিতে কাজ করে ভালো উপার্জন করতেন তিনি। নিজের প্রতিষ্ঠিত পেশাগত জীবন ছেড়ে স্বামীর সঙ্গে নতুন দেশে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ভালোবাসার টানে। যদিও রোডিজের মঞ্চে স্বামীর নাম সরাসরি উল্লেখ করেননি শম্ভবী, তার এই সম্পর্কের সঙ্গে অভিনেতা সুদেশ বেরীর ছেলে সূরজ বেরীর নাম জড়িয়ে রয়েছে বলে জানা যায়।

অস্ট্রেলিয়ায় যাওয়ার পর ধীরে ধীরে নিজের পরিচয় হারিয়ে ফেলতে থাকেন বলে জানান শম্ভবী। তার ভাষ্য, একসময় জীবনটা যন্ত্রের মতো হয়ে গিয়েছিল। শ্বশুরবাড়ির লোকজন আর্থিক সহায়তা বন্ধ করে দেন। অন্যদিকে স্বামীর আয়েও সংসারের খরচ মেটানো কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিও তৈরি হয়েছিল, যখন খাবার কেনার মতো পর্যাপ্ত অর্থ তার হাতে ছিল না। রুটি ও পানি খেয়েই দিন কাটাতে হয়েছে।
একপর্যায়ে সংসারের আর্থিক দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শম্ভবী। ভিসার আবেদনে তিনি হয়ে ওঠেন প্রধান আবেদনকারী, আর স্বামী তাঁর ওপর নির্ভরশীল হয়ে পড়েন।

শম্ভবীর অভিযোগ, তার পেশাগত সাফল্য নিয়ে স্বামী নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেন। এমনকি তার প্রতিষ্ঠান থেকে কীভাবে স্পনসরশিপ পেয়েছেন, তা নিয়েও প্রশ্ন তুলতেন। স্বামীর কাছ থেকে মানসিক নির্যাতনের শিকার হওয়ার কথাও জানিয়েছেন তিনি। সেই সময়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে শম্ভবী বলেন, ‘আমি যেন একটা খাঁচার মধ্যে বন্দি ছিলাম।’

এই পরিস্থিতির প্রভাব পড়ে তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও। টানা প্রায় ৪৮ ঘণ্টা কাজ করার পাশাপাশি সংসারের যাবতীয় দায়িত্ব সামলানোর চেষ্টা করতেন তিনি। ধীরে ধীরে ‘ব্রেন ফগ’-এর সমস্যায় ভুগতে শুরু করেন, বাড়তে থাকে শারীরিক অসুস্থতাও।

শম্ভবীর ভাষ্য, একসময় নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলেছিলেন। জীবনের প্রতি আশা হারিয়ে দুবার আত্মহত্যার পরিকল্পনাও করেছিলেন।

শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া ছেড়ে ভারতে ফিরে আসেন শম্ভবী। সেখানে নতুন করে পেশাগত জীবন শুরু করেন। আইন বিষয়ে পড়াশোনা করে পরবর্তী সময়ে দিল্লি হাইকোর্টের আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। বিয়ে ও দাম্পত্যসংক্রান্ত মামলায় বিশেষ দক্ষতা অর্জন করেন। অন্যদিকে তার সাবেক স্বামীও অভিনেতা হওয়ার স্বপ্ন পূরণে পরে মুম্বাই ফিরে আসেন বলে জানান শম্ভবী।

তবে তাদের সম্পর্কের বর্তমান অবস্থান নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো সূরজকে অনুসরণ করেন শম্ভবী। তাঁর পোস্টে মন্তব্য করতেও দেখা গেছে তাঁকে। কিন্তু রোডিজের মঞ্চে যে ব্যক্তির কথা বলেছেন, তিনি সূরজই কি না, তা স্পষ্ট করেননি শম্ভবী।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝