ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আনচেলত্তিকে ব্রাজিল কিংবদন্তি
‘যথেষ্ট হয়েছে, নিজের জিনিসপত্র গুছিয়ে চলে যান’
✎
⏲ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১:০৬ পিএম
জাপানের কাছে ৩-২ গেলে পরাজিত হয়েছ ব্রাজিল। এমন পরাজয়ের পর তোপের মুখে পড়েছেন ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে ইতালিয়ান এই কোচকে ব্রাজিলের দায়িত্ব ছেড়ে আবার ক্লাব ফুটবলে ফিরে যাওয়ার আহ্বান জানান সাবেক বার্সেলোনা তারকা ও বর্তমান সিনেটর। খবর টিওয়াইসি স্পোর্টসের।

রোমারিও লিখেছেন, ‘আনচেলত্তি, যথেষ্ট হয়েছে! নিজের জিনিসপত্র গুছিয়ে চলে যান। যেসব ক্লাবে নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন, সেখানে ফিরে যান। ব্রাজিল জাতীয় দলকে নিয়ে আর এমন ঝুঁকি নেয়া যায় না।’

আনচেলত্তিকে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা কোচ হিসেবে স্বীকার করে রোমারিও বলেন, ‘কেউ আপনার গল্প আলোচনা করছে না। আপনি বিশ্ব ফুটবলে আমার দেখা অন্যতম সেরা কোচ, কিন্তু সেটি ক্লাব পর্যায়ে। ব্রাজিল জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত নিজের সামর্থ্যের ছাপ রাখতে পারেননি। আমরা আর বেশি সময় এটা নিতে পারব না! আপনি কি অনুশীলন চালিয়ে যেতে চান? তাহলে ক্লাবে ফিরে যান, যেখানে খ্যাতি অর্জন করেছেন। কারণ ব্রাজিল দল আর আপনাকে দেখার জন্য অর্থ ব্যয় করে যেতে পারবে না।’

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির খাউদের প্রতিও বার্তা দিয়েছেন রোমারিও। তার ভাষ্য, এখন সময় এসেছে সাহসী সিদ্ধান্ত নেওয়ার।

সিবিএফ সভাপতিকে আরও বলেন, ‘আপনি এখনও তরুণ। ব্রাজিলিয়ান মানুষ এবং আমি বিশ্বাস করি, আপনি আমাদের ফুটবলের কল্যাণ চান। এখন আপনার সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখান। মিস্টার প্রেসিডেন্ট, আনচেলত্তিকে তার বাড়িতে পাঠানোর ব্যবস্থা করুন! ‘আমরা ইতিমধ্যে অনেক বেশি বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছি। আরেকটি বিশ্বকাপ নষ্ট হওয়ার ঝুঁকি নেওয়া যাবে না।’

এর আগে ২০১৬ সালেও ব্রাজিল দলের ব্যর্থতার পর কোচের সমালোচনা করেছিলেন রোমারিও। এবারও বিশ্বকাপের আগে দলের পারফরম্যান্স নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিনি।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়েছে জাপান। ম্যাচের শেষ মুহূর্তে গোল করে জয় নিশ্চিত করে জাপান। দুই দলের ফুটবল ইতিহাসে এটি ব্রাজিলের বিপক্ষে জাপানের মাত্র দ্বিতীয় জয়।

ম্যাচ চলাকালে রেফারির একটি ফাউলের সিদ্ধান্ত নিয়ে বারবার প্রতিবাদ করায় লাল কার্ডও দেখেন ব্রাজিল কোচ আনচেলত্তি।

২০২৫ সালে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়া আনচেলত্তির সঙ্গে গত মে মাসে ২০৩০ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল। তবে জাপানের কাছে এই পরাজয়ের পর আবারও তার ভবিষ্যৎ ও দলের কোচিং নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝