ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঢাকায় মোটরসাইকেল র‍্যালি করবে এনসিপি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯:৪৪ পিএম
X

আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধের কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে মোটরসাইকেল র‍্যালি আয়োজন করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় এনসিপির ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এ র‍্যালি অনুষ্ঠিত হবে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্ত থেকে র‍্যালিটি শুরু হবে। এরপর আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া ও মিরপুর-১০ হয়ে মিরপুর-১৪ নম্বরে গিয়ে শেষ হবে।

র‍্যালিতে উপস্থিত থাকবেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব এবং যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল।

এ কর্মসূচিতে অংশ নিতে গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানিয়েছে দলটি।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝