ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দায়িত্ব নেওয়ার পর প্রথম দ্বিপাক্ষিক সফরে ভারতে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৩:১৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফরে আজ রবিবার (২২ নভেম্বর) দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ২২ থেকে ২৩ নভেম্বরের এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার প্রথম সরাসরি বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে দুই নেতার মধ্যে টেলিফোনে কথা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা বিনিময় হয়েছিল। ভারতের সংবাদমাধ্যম উইয়ন নিউজ এ খবর জানিয়েছে।

সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করবেন বালেন্দ্র শাহ। বৈঠকে দুই প্রধানমন্ত্রী বেশ কয়েকটি সম্পন্ন প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন এবং নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। কর্মকর্তারা জানিয়েছেন, আগামী বছরগুলোতে দ্বিপাক্ষিক অংশীদারত্বের রাজনৈতিক দিকনির্দেশনা নির্ধারণে এ আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

উন্নয়ন অংশীদারত্ব, জ্বালানি, জলবিদ্যুৎ, রেলপথ, যোগাযোগব্যবস্থা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা, অবকাঠামো এবং প্রযুক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতির সম্ভাবনা রয়েছে।

যোগাযোগ খাতে রামায়ণ ঐতিহ্যের অন্যতম পবিত্র দুই কেন্দ্র অযোধ্যা ও জনকপুর ধামের মধ্যে নতুন যাত্রীবাহী ট্রেন পরিষেবা চালু হতে যাচ্ছে। এ পরিষেবা তীর্থযাত্রা, ধর্মীয় পর্যটন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়াবে বলে আশা করা হচ্ছে। রামায়ণ সার্কিট ও বৌদ্ধ সার্কিটসহ অভিন্ন পর্যটন রুটগুলোর প্রসারেও কাজ করছে দুই দেশ।

প্রায় এক দশকে দুই দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান পর্যায়ে ১৭টি দ্বিপাক্ষিক সফর ও বিনিময় অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঁচটি নেপাল সফর রয়েছে। নেপাল ভারতের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার ভোগ করে। দেশটির পণ্য রপ্তানির প্রায় ৮০ শতাংশই যায় ভারতে।

বিদ্যুৎ খাতে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আগামী ১০ বছরে নেপাল থেকে সর্বোচ্চ ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা রয়েছে ভারতের। বর্তমানে দেশটি নেপাল থেকে বছরে প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে।

২০২৫-২৬ অর্থবছরে ভারতে নিট বিদ্যুৎ রপ্তানি করে নেপাল প্রায় ১ হাজার ৮০০ কোটি নেপালি রুপি আয় করেছে। এ ছাড়া ২০২৪ সালের নভেম্বর থেকে ভারতীয় গ্রিড ব্যবহার করে বাংলাদেশেও বিদ্যুৎ রপ্তানি করছে নেপাল।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝