ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
স্বাভাবিক হচ্ছে গোপালগঞ্জের জনজীবন, খুলতে শুরু করেছে দোকানপাট
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সাম্প্রতিক সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতি কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন। 

শুক্রবার (২০ নভেম্বর) ভোর থেকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল পুনরায় শুরু হয়েছে। পাশাপাশি খুলতে শুরু করেছে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানপাট।

সকাল থেকেই কর্মজীবী মানুষ ও সাধারণ বাসিন্দাদের দৈনন্দিন কাজে ঘরের বাইরে বের হতে দেখা গেছে। শহরের বিভিন্ন সড়কে যানবাহন চলাচলও স্বাভাবিক হতে শুরু করেছে। তবে ভোর থেকে মুষলধারে বৃষ্টি হওয়ায় এখনো বেশ কিছু দোকানপাট বন্ধ রয়েছে।

এদিকে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকেই বিজিবি, আনসার ও পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থেকে টহল দিতে দেখা গেছে।

বৃহস্পতিবার দুপুরের পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার কোথাও নতুন করে সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে কয়েক দিন ধরে গোপালগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। এ সময় বিভিন্ন স্থানে সহিংসতা, সড়ক অবরোধ, অগ্নিসংযোগ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার দলটির দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় বিজিবি মোতায়েনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

সব মিলিয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে গোপালগঞ্জের জনজীবন।

   এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝