ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কুকুরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই তরুণের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৮:২৮ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কক্সবাজারের মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের অন্য আরোহী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহেশখালীর মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প সড়কের রাজঘাট এলাকার কিছুটা আগে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী এ খবর জানিয়েছেন।

নিহতরা হলেন মহেশখালী উপজেলার কালারমারছড়ার উত্তর নলবিলার আকবর হাজীপাড়ার মৃত আব্দুস সালামের ছেলে ইকবাল হোসেন (২৫) এবং একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. শাহীন (১৮)। ইকবাল সৌদি আরবপ্রবাসী ছিলেন।

আহত আব্দুল কায়ুম একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তারা উভয়েই একে অপরের চাচাতো-ফুফাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ইকবাল মোটরসাইকেল নিয়ে উত্তর নলবিলা থেকে মাতারবাড়ির রাজঘাটের উদ্দেশে রওনা হন। পথে রাজঘাটের কিছুটা আগে চলন্ত মোটরসাইকেলের সামনে হঠাৎ একটি কুকুর চলে আসে।

এসময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে তিন আরোহী সড়কে ছিটকে পড়েন। দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনজনই।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকিবুল হাসান ইকবালকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে শাহীনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গুরুতর আহত আব্দুল কাইয়ুম হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতদের চাচাতো ভাই ও মহেশখালী হিসাবরক্ষণ কার্যালয়ের অডিট অফিসার মো. রিদুয়ান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝