ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৯:৩৫ পিএম
X

খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে নগরীর ফারাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বৈরী আবহাওয়ার কারণে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। দুর্বৃত্তদের গ্রেপ্তারে মাঠে রয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৭টার দিকে খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় লক্ষ্য করে একটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ঘটনার সময় সেখানে কতজন ছিল, তা নিশ্চিত করে বলতে পারেননি স্থানীয়রা। বৃষ্টির কারণে আগুন বেশি ছড়াতে পারেনি। কিছুক্ষণ জ্বলার পর আগুন নিভে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

খুলনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, এ ধরনের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝