ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাওরে ধান কাটার সময় ধরা পড়লো বিপন্ন প্রজাতির মেছোবিড়াল
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৬:০৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

সুনামগঞ্জের তাহিরপুরে ধান কাটার সময় কৃষকদের হাতে ধরা পড়েছে একটি মেছোবিড়াল। বুধবার বিকেলে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী গড়কাটি গ্রামের হাওরে প্রাণীটিকে আটক করেন কৃষকরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন তাহিরপুরের বনবিট কর্মকর্তা রুবেল আহমেদ।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে গড়কাটি গ্রামের হাওরে ৩০-৪০ জনের একটি দল ধান কাটছিলেন। এ সময় ধানের আড়ালে মেছোবিড়ালটি দেখতে পেয়ে তারা ধাওয়া করে সেটিকে আটক করেন। পরে একটি লোহার খাঁচায় বন্দি করে রাখা হয় প্রাণীটিকে। বর্তমানে গ্রামের বাসিন্দা হুমায়ুন মিয়ার বাড়িতে খাঁচাবন্দি অবস্থায় রয়েছে এটি।

হুমায়ুন মিয়া বলেন, ধান কাটার সময় হঠাৎ মেছোবিড়ালটি দেখতে পান তারা। পরে সবাই মিলে সেটিকে আটক করে বাড়িতে নিয়ে আসেন। আটকের পর থেকে প্রাণীটি তেমন কিছু খাচ্ছে না। রাতে বিস্কুট, মাছ ও মাংস দেওয়া হলে সামান্য মাছ খেয়েছে। অন্য খাবার মুখে নেয়নি।

তাহিরপুরের বনবিট কর্মকর্তা রুবেল আহমেদ বলেন, দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে অবমুক্ত করা হবে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝