ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কোটচাঁদপুরে ১৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৬:২০ পিএম
X

কৃষি উৎপাদন বৃদ্ধি, চাষাবাদে কৃষকদের উৎসাহিত করা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ঝিনাইদহের কোটচাঁদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষা ও মসুরের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির আজিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি এস.কে.এম. সালাহউদ্দিন বুলবুল সিডল এবং পৌর জামায়াতের আমির আব্দুল কাইয়ুমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষকদের উৎপাদন খরচ কমানো, অনাবাদি জমি চাষের আওতায় আনা এবং কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় প্রণোদনার আওতায় পাওয়া বীজ ও সার যথাযথভাবে ব্যবহার করে কাঙ্ক্ষিত ফলন অর্জনের জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান তাঁরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে কোটচাঁদপুর উপজেলার মোট ১ হাজার ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনার আওতায় সহায়তা পাচ্ছেন। কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে বিনামূল্যে সরিষা ও মসুরের বীজের পাশাপাশি ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারা, সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রণোদনার আওতাভুক্ত কৃষকেরা উপস্থিত ছিলেন।

আরইউ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝