ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আইসিজের রায়ে রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমার নিন্দিত: হুমায়ুন কবির
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:১৮ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার জন্য মিয়ানমারকে নিন্দা জানানোর বিষয়টিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এ রায়কে ইতিবাচক হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, এর মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি বাংলাদেশের জন্যও ইতিবাচক প্রভাব তৈরির সুযোগ রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, আইসিজের এ রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আন্তর্জাতিক বিচারিক কার্যক্রমের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে নিন্দা জানানো হয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার জন্য মিয়ানমারকে নিন্দা জানানোর বিষয়টি বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, এ রায়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্ষতিপূরণের বিষয়টিও উঠে এসেছে। একই সঙ্গে এ সংকটের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্যও ক্ষতিপূরণ বা ইতিবাচক ফলাফলের সম্ভাবনা রয়েছে।

ফলে বাংলাদেশের জন্যও এর কিছু ইতিবাচক প্রভাব রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, এ রায়ের কিছু গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। বিশেষ করে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানে ভবিষ্যতে কীভাবে এগিয়ে যাওয়া যায়, সে ক্ষেত্রেও এ রায়ের প্রভাব থাকবে।

তিনি আরও বলেন, আইসিজের রায় নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ও বাংলাদেশের অবস্থান শুক্রবার ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝