ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বগুড়ার ধুনটে বিএনপির অফিসের সামনে পেট্রোল বোমা বিস্ফোরণ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৩:৪৭ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বগুড়ার ধুনট উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় কার্যালয়ের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ধুনট উপজেলা বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে বাজারে টহল পুলিশ সদস্য ও বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে সড়কে টায়ার জ্বলতে এবং বিস্ফোরণের আলামত দেখতে পান। এ সময় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। ধুনট উপজেলা বিএনপি সব সময় নাশকতা ও অগ্নিসংযোগের বিরুদ্ধে সোচ্চার রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও রাজপথে থাকবে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১১টার দিকে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সড়কে ককটেল ও পেট্রোল বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে পলিথিনে মোড়ানো একটি বস্তু পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা আটক করা যায়নি।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝