ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শুটিংয়ে পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ স্বরা ভাস্করের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:২৪ পিএম
X

অভিনয়জীবনের শুরুর দিকে যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ২০১১ সালে ভারতের মধ্যপ্রদেশের পাঁচমাড়িতে একটি সিনেমার শুটিং চলাকালে এক পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে স্বরা জানান, ঘটনাটি ঘটেছিল ২০১১ সালে। তখনই মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত সিনেমা ‘তনু ওয়েডস মনু’। অভিনয়জগতে নিজের অবস্থান তৈরি করার সংগ্রামে ব্যস্ত ছিলেন তিনি।

তখন বয়স ২০-এর কোঠায়। চলচ্চিত্রজগতে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখছিলেন। হাতে ছিল গুরুত্বপূর্ণ একটি কাজ, সামনে দীর্ঘ শুটিং। এমন পরিস্থিতিতে পরিচালকের আচরণের প্রতিবাদ করা কিংবা কাজ ছেড়ে বেরিয়ে আসার কথা ভাবতেও পারেননি তিনি।

এ প্রসঙ্গে স্বরা বলেন, ‘আমি প্রকল্পটি ছেড়ে যেতে চাইনি। কাজ হারাতে চাইনি। আমারও তো নিজের কিছু উচ্চাকাঙ্ক্ষা আছে, তাই না? নিজের ক্যারিয়ার নিয়ে স্বপ্ন দেখা অন্যায় কেন?’

অভিনেত্রীর ভাষ্য, শুটিংয়ের প্রথম কয়েক দিনের মধ্যেই পরিচালকের অস্বস্তিকর আচরণের মুখোমুখি হন তিনি। তবে সে সময় বিষয়টি যে কর্মক্ষেত্রে যৌন হয়রানির পর্যায়ে পড়ে, তা বুঝতে পারেননি।

স্বরা বলেন, ‘তখন তিনি বুঝতেই পারেননি যে তাঁর সঙ্গে যা ঘটছে, সেটি কর্মক্ষেত্রে যৌন হয়রানির মধ্যে পড়ে।’

নিজের অভিজ্ঞতা তুলে ধরে অভিনেত্রী আরও বলেন, ‘ঘটনার সময় আমি এটাকে কর্মক্ষেত্রে যৌন হয়রানি হিসেবে চিনতেই পারিনি। কারণ ওই ব্যক্তি আমার সঙ্গে কোনো শারীরিক সংস্পর্শে আসেননি।’

তবে অভিযুক্ত পরিচালকের নাম প্রকাশ করেননি স্বরা। কী ধরনের আচরণের মাধ্যমে হয়রানির শিকার হয়েছিলেন, সে বিষয়েও বিস্তারিত কিছু জানাননি তিনি।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝