গান দিয়ে শ্রোতাদের মুগ্ধ করার পাশাপাশি বিভিন্ন সময় সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে নিজের মতামত প্রকাশ করে আলোচনায় এসেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনীরা ন্যান্সি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে কড়া বার্তা দিয়েছেন এই গায়িকা।
সোমবার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে ন্যান্সি লেখেন, ‘যেমন পীর তেমন তার মুরিদ! ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন।’
তবে স্ট্যাটাসে কাউকে সরাসরি উল্লেখ করেননি তিনি। ‘ক্ষমতা আর পাবেন না আপা’-এমন মন্তব্যের মাধ্যমে কাকে উদ্দেশ করে কথাগুলো বলেছেন, সেটিও স্পষ্ট করেননি গায়িকা। ফলে তাঁর বক্তব্যের লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে নানা কৌতূহল।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ধারণা করছেন, বিএনপির সমর্থক হিসেবে পরিচিত ন্যান্সি তাঁর এই স্ট্যাটাসে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করেছেন। যদিও এ বিষয়ে গায়িকার পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
এর আগেও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমসাময়িক নানা বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশ করে আলোচনায় এসেছেন ন্যান্সি। বিশেষ করে রাজনৈতিক অবস্থান ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে তাঁর বক্তব্য অনুসারীদের মধ্যে আগ্রহ তৈরি করে।
এবারের স্ট্যাটাসেও সংক্ষিপ্ত অথচ কড়া ভাষায় নিজের অবস্থান তুলে ধরেছেন এই সংগীতশিল্পী। তবে তাঁর মন্তব্যের প্রকৃত লক্ষ্য নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে।
-টিএস