ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বুলেটপ্রুফ কাচ ছাড়াই ভক্তদের সামনে অমিতাভ, পাশে সতর্ক অভিষেক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫:৪৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বলিউড তারকাদের লক্ষ্য করে হামলা ও হত্যার হুমকির ঘটনায় মুম্বাইয়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর মধ্যেই এবার বুলেটপ্রুফ কাচ ছাড়াই বাড়ির বাইরে এসে ভক্তদের সঙ্গে দেখা করলেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। এ সময় বাবার পাশে দাঁড়িয়ে পুরো পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখতে দেখা যায় ছেলে অভিষেক বচ্চনকে।

রোববার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের জুহুতে নিজের বাসভবন জলসার বাইরে ভক্তদের অভিবাদন জানান অমিতাভ। এদিন তাঁর পরনে ছিল বহুরঙা হুডি, মাথায় ব্যান্ডানা। ভক্তদের আরও ভালোভাবে দেখার সুযোগ করে দিতে উঁচু একটি মঞ্চে দাঁড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে অভিষেককে বাবার কাছাকাছি অবস্থান করতে দেখা যায়।

এর আগে গত ১ নভেম্বর ভক্তদের সঙ্গে দেখা করার সময় অমিতাভের চারপাশে ছিল বুলেটপ্রুফ কাচের সুরক্ষা। চাকার ওপর বসানো উঁচু মঞ্চটির তিন দিকেই কাচ লাগানো হয়েছিল। তবে এবার সেই বিশেষ নিরাপত্তাব্যবস্থা দেখা যায়নি।

অমিতাভের নিরাপত্তা নিয়ে উদ্বেগের পেছনে রয়েছে সাম্প্রতিক কয়েকটি ঘটনা। গত ১৮ অক্টোবর অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। এ ঘটনায় লরেন্স বিষ্ণোই গ্যাং দায় স্বীকার করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সালমান খানের সঙ্গে টাইগারের ঘনিষ্ঠতার কারণেই তাঁকে লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে দাবি করে গ্যাংটি।

এ ছাড়া গত ২৩ অক্টোবর মুম্বাইয়ের মেয়র ঋতু তাওয়াড়ের কার্যালয়ে পাঠানো একটি ই-মেইলে অমিতাভের বাসভবন জলসা, একটি স্কুল এবং গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ওই ই-মেইলে ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে জলসায় হামলার আশঙ্কার কথাও উল্লেখ ছিল। এরপর সংশ্লিষ্ট স্থানগুলোতে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়।

তবে ১ নভেম্বর অমিতাভের চারপাশে বুলেটপ্রুফ কাচ বসানোর সিদ্ধান্ত প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল, নাকি এটি ছিল ব্যক্তিগত উদ্যোগ—তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রতি রোববার জলসার বাইরে অমিতাভের সঙ্গে দেখা করতে ভিড় করেন তাঁর ভক্তরা। প্রিয় তারকাকে একনজর দেখতে দূরদূরান্ত থেকেও ছুটে আসেন অনেকে। দীর্ঘদিনের সেই রীতি বজায় রেখেই এবারও ভক্তদের সামনে হাজির হন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝