ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সা. সম্পাদক ডিবি হেফাজতে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১:১২ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ারকে হেফাজতে নিয়েছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার কাশীপুর আমবাগান এলাকার বাসা থেকে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান।

মো. হাসিনুজ্জামান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি তথ্য যাচাই-বাছাইয়ের জন্য তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাঁকে আটক বা গ্রেপ্তার দেখানো হয়নি। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিশ্চিত কিছু পাওয়া গেলে পরবর্তী সময়ে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝