ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
খালেদা জিয়ার সাজে জনসভায় এসে আলোচনায়, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তুরামনির স্বপ্নপূরণ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১০:৩১ পিএম
X

জাতীয় সংসদ নির্বাচনের আগে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির বিভিন্ন নির্বাচনী জনসভায় প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজে উপস্থিত হয়ে আলোচনায় আসেন শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের তুরামনি। তখন থেকেই তার স্বপ্ন ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার। অবশেষে পূরণ হয়েছে তার সেই দীর্ঘদিনের স্বপ্ন।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তুরামনি। এ সময় প্রধানমন্ত্রী তার সঙ্গে কুশল বিনিময় করেন এবং খোঁজখবর নেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের আগে বগুড়া-২ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী এবং বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছিলেন তুরামনি। তখন মীর শাহে আলম তাকে আশ্বাস দিয়েছিলেন, সুযোগ হলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেবেন।

অবশেষে সেই আশ্বাস বাস্তবে রূপ নেওয়ায় উচ্ছ্বসিত তুরামনি। নির্বাচনী জনসভায় বেগম খালেদা জিয়ার সাজে উপস্থিত হওয়া থেকে শুরু করে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ- সব মিলিয়ে তার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে। এ ঘটনায় আনন্দিত তার পরিবারের সদস্যরাও।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝